কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা

ভারতে অস্ত্র কারাখানায় বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
ভারতে অস্ত্র কারাখানায় বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

ভারতের একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আট শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত সাতজন। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে।

বিকেলে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভান্ডারায় অর্ডন্যান্স ফ্যাক্টরিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে বলেন, সকাল সাড়ে ১০টায় কারখানার এলটিপি অংশে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলকর্মী এবং জরুরি চিকিৎসা কর্মীদের ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিস্ফোরণে কারাখানার ছাদ ধসে পড়েছে। এতে এক ডজনের বেশি শ্রমিক আটকা পড়েন। তাদের মধ্যে প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসাবশেষ অপসারণে খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাঁচ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এমনকি দূর থেকে ধারণ করা ভিডিওতে কারখানার ওপর বিরাট ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে।

এর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। এছাড়া নাগপুর থেকে দ্রুতই উদ্ধারকারী দল পৌঁছাবে। জরুরি প্রয়োজনে চিকিৎসক দলও প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১০

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১১

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১২

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৩

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৪

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৫

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৬

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৭

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৮

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৯

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

২০
X