কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পালিয়ে বিয়ে করলেন ছেলে, নেতাকে বহিষ্কার করল দল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজ ধর্মের বাইরে অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছে ছেলে। আর তার মূল্য দিতে হয়েছে বাবাকে। এ জন্য দল থেকে বহিষ্কার হয়েছেন তিনি। খবর আনন্দবাজারের।

শুক্রবার (১৮ আগস্ট) আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সহসভাপতি নাজির আহমেদের ছেলে এক বৌদ্ধ মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এ জন্য প্রবীণ ও সিনিয়র এ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, মাসখানেক আগে ওই নেতার ছেলে এক বৌদ্ধ মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেন। এরপর থেকে আর তাদের খোঁজ পাওয়া যায়নি। পরে বুধবার (১৬ আগস্ট) দলের কার্যনির্বাহী বৈঠকে তাকে বহিষ্কারে সিদ্ধান্ত জানান লাদাখ বিজেপির প্রধান ফুনচোক স্ট্যানজির।

এদিকে তাকে বহিষ্কারের বিষয়ে বিবৃতি দিয়েছে বিজেপি। বিবৃতিতে বলা হয়েছে, ছেলের কর্মকাণ্ডে বাবা জড়িত নন সেটি তাকে প্রমাণের সুযোগ দেওয়া হয়েছিল। তবে পুরো বিষয়টি সংবেদনশীল হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিজেপি নেতার ছেলের বৌদ্ধধর্মের মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা লাদাখের ধর্মীর সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়। এটি এলাকার মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যকে বিপন্ন করতে পারে।

দলের বহিষ্কৃত নেতা নাজির জানান, তিনি ও তার পরিবার এ বিয়েতে আপত্তি জানিয়েছিলেন। এ জন্য ছেলে বাড়ি থেকে চলে যায়। গত এক মাস ধরে তাদের কোনো খোঁজ নেই।

তিনি দাবি করেন, ছেলে যখন ওই বৌদ্ধ মেয়েকে নিয়ে পালিয়ে যায় তখন তিনি হজে গিয়েছিলেন। ফলে এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। দল থেকে বহিষ্কারের আগে তাকে পদত্যাগ করতে বলা হয় বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১১

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১২

আবারও দেশে ভূমিকম্প

১৩

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৪

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৫

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৬

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৭

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৯

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

২০
X