কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যে হোটেলে একবারের বেশি গোসল করলেই দিতে হবে বাড়তি অর্থ 

ছবি প্রতীকী।
ছবি প্রতীকী।

এক চীনা নারী দুই রাতের জন্য একটি হোটেলকক্ষ ভাড়া করেছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলকক্ষে ঢোকার পর একটি নির্দেশনায় চোখ যায় তার। সেখানে বলা আছে, একবারের বেশি গোসল করলে আপনাকে বাড়তি ফি গুনতে হবে। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, এমন নির্দেশনা দেখে ক্ষুব্ধ হয়ে ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অনেকে হোটেলের এমন নির্দেশনা নিয়ে ক্ষোভ জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ওই হোটেলের অবস্থান। প্রতি রাতে আড়াই হাজার ইউয়ান (৩৫০ মার্কিন ডলার) করে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন ওই নারী। তবে গোসলের জন্য অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি তিনি আগে জানতেন না। কক্ষে ঢোকার পরই তিনি এ বিষয়ে জানতে পারেন। এ নিয়ে অনলাইনে একটি পোস্ট দেন ওই নারী।

নাম প্রকাশ না করার শর্তে একজন হোটেলকর্মী বলেন, অতিথিরা একাধিকবার গোসল করলে বেশি পানি খরচ হয়। পানির অপচয় কমাতেই হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে বলে দাবি তার।

আরেক কর্মী বলেছেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে অতিথিদের জন্য নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে হোটেল কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। তবে এক মাস ধরে নির্দেশনাটি জারি থাকলেও এখন পর্যন্ত দুবার গোসলের জন্য কারও কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X