কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপদে এগিয়ে এলেন পুতিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তেই উলটপালট লাখ লাখ ভারতীয়দের জীবন। বৈধ কাগজপত্র না থাকায় ছাড়তে হবে মার্কিন মুলুক। ভারতের এমন দুঃসময়ে এগিয়ে এসেছে অকৃত্রিম বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কঠিন এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে শান্ত করতে কৌশলী পদক্ষেপ নিয়েছিল ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন পণ্য কেনার পরিকল্পনা করেছিল দেশটি। কিন্তু এই কৌশলে কোনো কাজ হয়নি।

মার্কিন কর্মকর্তাদের মন গলাতে না পারলেও ভারতের পাশে এসে দাঁড়িয়েছেন বিপদের সময় দিল্লির অকৃত্রিম বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছে ভারত। ওই চুক্তির আওতায় অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল কিনবে মোদির দেশ।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই চুক্তি হয়। পরে নিজেদের এক্স হ্যান্ডেলে এক টুইটে বলা হয়, এই মিসাইল হাতে পেলে ভারতের নৌবাহিনীর সাবমেরিন বহরের যুদ্ধসক্ষমতা বাড়বে। তবে ভারত কী ধরনের মিসাইল কিনছে, সেগুলোয় সংখ্যাটা কতটা বা কবে নাগাদ সরবরাহ করা হবে, তা জানায়নি রাশিয়া বা ভারত কেউই।

গার্ডিং ইন্ডিয়া ডিফেন্স নিউজ পোর্টালের বরাতে মেহের নিউজ জানিয়েছে, ভারতীয় নৌবাহিনীর ডিজেল চালিত সাবমেরিনের জন্য এই মিসাইল কেনা হচ্ছে। ওই সাবমেরিন কিলো-ক্লাস বা সিন্ধুঘোষ-ক্লাসের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X