কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে তরুণীর মৃত্যু (ভিডিও)

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের সামনেই মঞ্চে নাচার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, একটি হিন্দি গানের তালে নাচতে নাচতে হঠাৎ ফ্লোরে ঢলে পড়ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম পরিনিতা জৈন। তিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশা এসেছিলেন। শনিবার রাতে বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ২৩ বছরের পরিনিতা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মৃত্যুর আগে পরিনিতা ‘হালদি’ অনুষ্ঠানের সময় মঞ্চে নাচছিলেন যেখানে ২০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। বলিউডের জনপ্রিয় একটি গানের তালে নাচার সময় মঞ্চে হঠাৎ ঢলে পড়েন তিনি।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ হয়। পরিবারের সদস্যরা এবং ডাক্তার যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তারা তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার চেষ্টা করলেও তিনি আর সাড়া দেননি।

পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X