কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে : শশী থারুর

শেখ হাসিনা ও শশী থারুর। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও শশী থারুর। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে। এমন মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর।

নয়াদিল্লিতে সোমবার ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইনের প্রতিবেদনে শশী থারুরের বক্তব্য তুলে ধরা হয়।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। ভারতের উচিত এটা বুঝিয়ে দেওয়া যে, তারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে সব বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তবে ভারত ঝুঁকিতে পড়তে পারে। আমাদের সবখানে এ ধারণা দেওয়া উচিত যে, বন্ধুভাবাপন্ন প্রতিবেশী হিসেবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো সম্প্রদায়ের প্রতি আমাদের উদ্বেগের চেয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের জনগণের কল্যাণের প্রতি।

শশী আরও বলেন, একটি নির্দিষ্ট দেশ কে শাসন করবে, আপনি তা ঠিক করতে পারেন না। আপনাকে তাদের সঙ্গে কাজ করতে শিখতে হবে এবং এটাই আমাদের করতে হবে। আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে, যেহেতু তাদের অবস্থান আমাদের পাশেই। আমি মনে করি না বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে শত্রুভাবাপন্ন বলা যায়। তবে একইসঙ্গে কিছু সতর্কতাও বজায় রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১০

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১১

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১২

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৩

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৪

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫

‘মেসি ঈশ্বরের উপহার’

১৬

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৭

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৮

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৯

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X