মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ ভারতের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতা জোরদার করতে প্রায় ৭৯০ বিলিয়ন রুপি (প্রায় ৮.৮ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের প্রতিরক্ষা ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল (ডিএসি)। সোমবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিএসির বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর জন্য বিভিন্ন আধুনিক সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে রাডার, রেডিও যোগাযোগ ব্যবস্থা, স্বয়ংক্রিয় টেক-অফ ও ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেমসহ নানা প্রযুক্তিনির্ভর সরঞ্জাম। খবর রয়টার্স ও দ্য টেলিগ্রাফ অনলাইনের।

ভারতীয় সেনাবাহিনীর জন্য আর্টিলারি রেজিমেন্টে ব্যবহারের উদ্দেশ্যে লয়টারিং মিউনিশন সিস্টেম কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া লো-লেভেল লাইটওয়েট রাডার, পিনাকা রকেট সিস্টেমের জন্য দীর্ঘপাল্লার গাইডেড রকেট গোলাবারুদ এবং ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম (এমকে-টু) সংগ্রহের ছাড়পত্র মিলেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, লয়টারিং মিউনিশন কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হবে। লো-লেভেল লাইটওয়েট রাডার ছোট আকারের ও নিচু দিয়ে উড্ডয়নকারী ড্রোন শনাক্ত ও অনুসরণে সহায়ক হবে। পিনাকা রকেট সিস্টেমের জন্য কেনা দীর্ঘপাল্লার গাইডেড রকেট এর পাল্লা ও নিখুঁততা বাড়িয়ে উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে কার্যকর হামলার সক্ষমতা জোরদার করবে। ড্রোন শনাক্ত ও প্রতিহতকরণ ব্যবস্থা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও যুদ্ধাঞ্চল রক্ষায় ভূমিকা রাখবে।

নৌবাহিনীর জন্য উচ্চ ফ্রিকোয়েন্সির সফটওয়্যার-ডিফাইন্ড রেডিও (এইচএফ এসডিআর) ম্যানপ্যাক কেনা এবং উচ্চমাত্রার দীর্ঘপাল্লার (হেইল) রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট সিস্টেম (আরপিএএস) লিজ নেওয়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এসব আরপিএএস ভারত মহাসাগর অঞ্চলে ধারাবাহিক নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত হবে।

অন্যদিকে বিমানবাহিনীর জন্য স্বয়ংক্রিয় টেক-অফ ও ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম, অস্ত্রা এমকে–টু ক্ষেপণাস্ত্র, লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজাসের জন্য ফুল মিশন সিমুলেটর এবং স্পাইস-১০০০ দীর্ঘপাল্লার গাইডেন্স কিট সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় টেক-অফ ও ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেম যুক্ত হলে সব ধরনের আবহাওয়ায় উড্ডয়ন ও অবতরণের উচ্চমানের তথ্য রেকর্ড সম্ভব হবে, যা বিমান নিরাপত্তা জোরদার করবে। উন্নত পাল্লার অস্ত্রা এমকে-টু ক্ষেপণাস্ত্র শত্রু বিমানকে দূর থেকেই মোকাবিলার সক্ষমতা বাড়াবে। তেজাসের জন্য ফুল মিশন সিমুলেটর পাইলটদের নিরাপদ ও কম খরচে প্রশিক্ষণে সহায়ক হবে। আর স্পাইস-১০০০ কিট বিমানবাহিনীর দীর্ঘপাল্লার নির্ভুল আঘাত হানার ক্ষমতা আরও শক্তিশালী করবে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X