কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিধানসভা থেকে বরখাস্ত শুভেন্দু

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভা থেকে বরখাস্ত করা হয়েছে। সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) তিনিসহ বিজেপির চার এমপিকে বরখাস্ত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী দলের নেতা শুভেন্দুসহ চর বিজেপি এমপিকে বিধানসভা থেকে এক মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো বরখাস্ত হলেন শুভেন্দু। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল থেকে বিধানসভার বাইরে কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

শুভেন্দু ছাড়াও বরখাস্ত হওয়া বাকি এমপিরা হলেন- বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক এবং অগ্নিমিত্রা পাল।

এই সময় জানিয়েছে, বিধানসভায় বাজেট অধিবেশন চলছিল। গত সপ্তাহে রাজ্যের পক্ষ থেকে অর্ধবছরের বাজেট পেশ করা হয়েছে। এখন বাজেটের ওপর আলোচনা চলবে। সোমবার বিধানসভার অধিবেশন শুরু হলে হট্টগোল শুরু হয়। রীতিমতো তা একপর্যায়ে তর্কাতর্কিতে রূপ নেয়। এ সময় ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা। অধিবেশনকক্ষে কাগজ (বিধানসভার কার্যসূচি) ছিঁড়ে বিক্ষোভ করেন তিনি। পরে ওয়াকআউট করেন বিজেপির এমপিরা।

আনন্দবাজার জানিয়েছে, এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুসহ চার এমপিকে বরখাস্তের প্রস্তাব জানানো হয়। পরে এ প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়।

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ভোটাভুটির মাধ্যমে সবার সম্মতিক্রমে শুভেন্দুসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে কয়েক দফায় বরখাস্ত হয়েছিলেন শুভেন্দু। ২০২২ সালে প্রথমে তাকে পাঁচ মাস, পরে এক মাস, এরপর আবার দুই মাস করে মোট আট মাস তাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X