কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ফের ভূমিকম্পে কাঁপল ভারত

ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি ও ভারতের পতাকা
ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের প্রতীকী ছবি ও ভারতের পতাকা

ভারতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ৫ মাত্রার কম্পন হয়েছে আসামে। মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়।

জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ২টা ২৫ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার । খবর হিন্দুস্তান টাইমসের।

আসাম ভারতের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে ভূমিকম্প প্রায় হয়। এটি ভূমিকম্প অঞ্চল ভি-এর আওতায় পড়ে। যার অর্থ আসাম শক্তিশালী ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে।

এদিকে আসামে সঙ্গে কেঁপেছে বাংলাদেশের সিলেট। গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি। তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভলকানো ডিসকভারি এ তথ্য জানিয়েছে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬.৪০ মিনিটে ভারত থেকে ২১৬ কিলোমিটার (১৩৪ মাইল) দূরে বঙ্গোপসাগরে ৫.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল) এবং তা এলাকাটিতে ব্যাপকভাবে অনুভূত হয়। ভূমিকম্পের অগভীরতার কারণে একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় কেন্দ্রস্থলের কাছে কম্পন বেশি তীব্রভাবে অনুভূত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১১

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১২

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৩

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৪

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৫

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৭

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

২০
X