কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ এএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

গভীর রাত হওয়ায় অনেকেই বিষয়টি টের পাননি, তবে সিলেট নগরীর অনেক বাসিন্দা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। এতে অনেকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেন, ‘ব্রেকিং নিউজ : ভূমিকম্প।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে খারুপাতিয়া শহরের দক্ষিণ-পূর্ব দিকে, যা বাংলাদেশের সিলেট ও ময়মনসিংহ বিভাগের খুব কাছাকাছি।

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ এবং এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভূমিকম্পের উৎপত্তিস্থল শিলংয়ের ডাউকি ফল্টের কাছে হওয়ায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একাধিক আফটারশক (পরবর্তী ছোট ভূমিকম্প) অনুভূত হতে পারে। বিশেষ করে আজ রাতে আরও কয়েকটি কম্পন হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেটের বাসিন্দাদের ভূমিকম্পের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ৩ খেলোয়াড়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১০

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১২

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৩

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৪

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৫

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১৬

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১৭

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১৮

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৯

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

২০
X