কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে নতুন কৌশল ভারতের, নিমিষেই ধ্বংস হবে ড্রোন

ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত
ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

সীমান্তে নতুন কৌশল নিচ্ছে ভারত। দেশটি জানিয়েছে তাদের এ কৌশলে নিমিষেই ধ্বংস হবে পাকিস্তানের নজরদারি ড্রোন।

মঙ্গলবার (১৮ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং পাঞ্জাব, রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানাদারি রুখতে নতুন কৌশল নিচ্ছে ভারত। নিচে দিয়ে ওড়া ধীরগতির ড্রোন চিহ্নিত করতে অশ্বিনী নামে নতুন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাল্কা এবং পরিবহনযোগ্য রাডার আসছে।

আর্মি এয়ার ডিফেন্স ( এএডি) বাহিনীর পক্ষ থেকে সীমান্তে পাকিস্তানের ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এলএলএলআর (লো লেভেল লাইট রাডার) কেনার দাবি জানিয়েছিল। তাদের এ চাহিদা পূরণ করতে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ বা ডিআরডিও) সহযোগী প্রতিষ্ঠান ‘ইলেকট্রনিক্স অ্যান্ড রাডার ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট’ এগিয়ে এসেছে। এছাড়া এ কাজে সহযোগিতা করছে ভারত ইলেকট্রনিক্‌স লিমিটেড (বিইএল)।

আনন্দবাজার জানিয়েছে, চলতি মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অশ্বিনী রাডার কেনার জন্য দুই হাজার ৯০৬ কোটি টাকার চুক্তি করেছে। আধুনিক এ রাডার দুর্গম পাহাড়ি এলাকায় সামরিক যানে বহন করা যাবে। এছাড়া ড্রোনের পাশে নিচে দিয়ে ওড়া হেলিকপ্টারও সাত-আট কিলোমিটার দূরত্ব পর্যন্ত অনায়াসে চিহ্নিত করতে পারবে অশ্বিনী।

প্রসঙ্গত, কয়েক বছর আগেই উন্নত প্রযুক্তির সাহায্যে পাকিস্তানি ড্রোনের মোকাবিলার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে বিমান বিধ্বংসী কামানের পাশাপাশি জ্যামার বন্দুকের ব্যবহার শুরু করে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X