কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৭:১৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

৩০০ যাত্রী নিয়ে মুখোমুখি দুই বিমান

রানওয়েতে ভিস্তারা এয়ারলাইন্সের দুটি বিমান। পুরনো ছবি
রানওয়েতে ভিস্তারা এয়ারলাইন্সের দুটি বিমান। পুরনো ছবি

এক নারী পাইলটের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ভিস্তারা এয়ারলাইন্সের দুটি বিমান। এতে অন্তত ৩০০ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৯আর রানওয়ে থেকে উড্ডয়ন করতে যাচ্ছিল ভিস্তারার বাগডোগরাগামী ফ্লাইট ভিটিআই৭২৫। একই সময়ে ২৯এল রানওয়েতে অবতরণ করছিল ভিস্তারার আহমেদাবাদ-দিল্লি ভিটিআই৯২৬। এ সময় রানওয়েতে বিমান দুটির মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার সময় দুটি বিমানের দূরত্ব ছিল মাত্র ১ হাজার ৮০০ মিটার।

বিষয়টি ভিটিআই৯২৬-এর নারী পাইলট সোনু গিলের নজরে আসলে তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। এরপরই এটিসি বাগডোগরাগামী বিমানটিকে উড্ডয়ন স্থগিত করার নির্দেশ দেয়। এতে রক্ষা পায় বিমান দুটির ৩০০ যাত্রীসহ পাইলট ও ক্রু। এ ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন)। এটিসির সঙ্গে সমন্বয়ের অভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লি বিমানবন্দরের ২৯আর এবং ২৯এল রানওয়ে দুটি এক সঙ্গে ব্যবহার করা যায় না। কারণ একটি বিশেষ পয়েন্টে গিয়ে দুটি রানওয়ে মিলে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X