কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১১:৪০ এএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

ভাইরাল সেই খাট। ছবি : সংগৃহীত
ভাইরাল সেই খাট। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্রের বরাতে বুধবার (৯ এপ্রিল) বিবিসি বাংলা এ তথ্য জানায়।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের পরিশ্রমে এই খাট-গাড়িটি বানিয়েছেন। ঈদের দিন একটু 'ট্রায়াল' দিতে বেরিয়েছিলেন নিজের বিচিত্র এই গাড়িটি নিয়ে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করলে মুহূর্তে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বিছানার মাঝখানে বসে আছেন, আর তোষক, চাদর, বালিশসহ পুরো খাটটাই চলছে। ঠিক যেন একটা ‘চলমান খাট’।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশি একটি সংবাদমাধ্যম ভাইরাল ভিডিও ডাউনলোড করে তথ্য ‘বিকৃত’ করে সংবাদ প্রকাশ করে। এ নিয়ে কপিরাইটের মারপ্যাঁচে পড়ে নবাব শেখের ফেসবুক পেজ। এক পর্যায়ে নবাবের পেজটি বন্ধ করে দেয় ফেসবুক।

অভিযোগ জানাতে থানায় এলে পুলিশ বলে, গাড়িটি বেআইনি। মোটর ভেহিকলস আইন অনুযায়ী কোনো গাড়িকে এভাবে বদলে ফেলে চালানোর অনুমতি নবাব শেখের নেই।

এরপর ভীত হয়ে নবাব গাড়িটি পরিবারের গুদামে রেখে দেন। তবুও মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ সেখানে গিয়ে গাড়িটি থানায় নিয়ে আসে।

প্রায় দেড় বছর ধরে দুই লাখ ১৫ হাজার টাকা খরচ করে একে একে ইঞ্জিন, স্টিয়ারিং, তেলের ট্যাংক আর স্থানীয় একটা গাড়ি সারানোর কারখানা থেকে একটি গাড়ির খাঁচাও কেনেন নবাব। চলমান-খাট বানাতে স্ত্রীর কিছু গয়না বিক্রি করতে হয়েছে তাকে।

মারুতি 'ওমনি' গাড়ির চেসিসের ওপর বসানো কাঠের কাঠামোতে ৮০০ সিসি ইঞ্জিন লাগানো হয়েছে। বাড়ির পাশেই কাঠমিস্ত্রি, গাড়ির মেকানিকদের সহায়তায় গাড়িটি তৈরি করেন নবাব।

নবাব জানান, তার মন খারাপ। একদিকে ফেসবুক আইডি বন্ধ থাকায় ভাইরাল ভিডিও থেকে আয় হচ্ছে না। অপরদিকে শখের গাড়িটি হাতছাড়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X