কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মেয়ের হবু বর নিয়ে পালানো নারী বললেন, আমরা একসঙ্গেই থাকব

পালিয়ে যাওয়া সেই নারী ও মেয়ের হবু বর। ছবি : সংগৃহীত
পালিয়ে যাওয়া সেই নারী ও মেয়ের হবু বর। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের আলীগড়ে স্বপ্না দেবী নামের এক নারী তার মেয়ের হবু বর রাহুলের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। স্বপ্নার মেয়ে শিবানীর ১৬ এপ্রিল রাহুলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের এক সপ্তাহ আগে ৮ এপ্রিল স্বপ্না দেবী বাড়ি থেকে টাকা ও গহনা নিয়ে পালিয়ে যান। একইসঙ্গে রাহুলও নিখোঁজ হয়ে যান। খবর এনডিটিভির।

গত সপ্তাহে এ ঘটনা জানাজানি হলে স্বপ্নার স্বামী জিতেন্দ্র কুমার থানায় নিখোঁজের অভিযোগ করেন। এর কয়েকদিন পর স্বপ্না দেবী ও রাহুল ফিরে আসেন। আলীগড় পুলিশ তাদের ১২ ঘণ্টা কাউন্সেলিং করে। স্বপ্না তার পরিবারকে জানায়, তার স্বামী ও মেয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করতেন, তাই তিনি আর তাদের সাথে থাকতে চান না। স্বপ্না দেবী ও রাহুল দুজনই একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এরপর পুলিশ তাদের চলে যেতে দেয়।

স্বপ্নার মেয়ে শিবানী অভিযোগ করেছেন যে, তার মা প্রায় সাড়ে তিন লাখ টাকা এবং পাঁচ লাখ টাকার গহনা নিয়ে পালিয়েছেন। স্বপ্না দেবীর স্বামী বলেছেন, তিনি স্বপ্না ও রাহুলকে যেতে দেবেন না, যতদিন না তারা সব টাকা ও গহনা ফিরিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১০

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১১

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১২

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৩

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৪

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৫

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৭

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৯

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

২০
X