কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ
ছেলেদের সাথে সম্পর্ক রাখায় মেয়েকে খুন

মা দিলেন ঘুমের ওষুধ, বাবা কাটলেন গলা

মা দিল ঘুমের ওষুধ, বাবা কাটল গলা
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ‘সম্মান রক্ষা’র নামে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলার কান্টি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার নিজের বাবা-মা মেরে ফেলেছেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, মৃত কিশোরীর নাম সারিতা। গত ৫ নভেম্বর রাতে তাকে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়রা গ্রামের পাশের ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রয়াগরাজের যমুনা নগর এলাকার ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) বিবেক যাদব বলেন, তদন্তে আমরা নিশ্চিত হয়েছি এটি একটি ‘অনার কিলিং’ বা ‘সম্মানরক্ষায় হত্যা’র ঘটনা।

প্রথমে সারিতার বাবা রমেশ পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। কিন্তু জিজ্ঞাসাবাদে তিনি পরবর্তীতে স্বীকার করেন, মেয়েকে তিনি নিজেই হত্যা করেছেন।

পুলিশের কাছে রমেশ জানিয়েছেন, তার মেয়ে গ্রামের বেশ কয়েকজন ছেলের সঙ্গে যোগাযোগ রাখত— এ নিয়ে তিনি ক্ষুব্ধ ছিলেন। নিষেধাজ্ঞা সত্ত্বেও তার মেয়ে যোগাযোগ বন্ধ করেনি।

রমেশ পুলিশের কাছে জানিয়েছে, গত ৫ নভেম্বর রাতে সারিতার মা তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। পরে বাবা-মা মিলে বাড়ি থেকে প্রায় ৭০-৮০ মিটার দূরে ঝোপের ভেতরে নিয়ে যায়। সেখানে রমেশ ধারালো অস্ত্র দিয়ে মেয়ের গলা কেটে হত্যা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার অস্ত্র উদ্ধার করেছে। সারিতার বাবা-মাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিসিপি বিবেক যাদব বলেন, এটি নিছকই একটি ‘সম্মানরক্ষায় হত্যা’। মেয়ের স্বাধীন যোগাযোগে ‘পারিবারিক লজ্জা’র ভয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X