কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে বিস্ফোরণ : মুম্বাই ও উত্তরপ্রদেশে জারি উচ্চ সতর্কতা

সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : সংগৃহীত
সতর্ক অবস্থানে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশের একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ সন্ধ্যায় লাল কেল্লার নিকটে একটি গাড়িতে হওয়া উচ্চমাত্রার বিস্ফোরণে অন্তত আটজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা সংস্থা সূত্র জানিয়েছে, মুম্বাইসহ মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। শহরের রেলস্টেশন, বিমানবন্দর, শপিংমল ও জনবহুল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, লখনউ থেকে জারি করা এক নির্দেশে উত্তরপ্রদেশের সব জেলায় পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল এবং যানবাহন তল্লাশি বৃদ্ধি করা হয়েছে। দেরাদুনেও একই নির্দেশ অনুসারে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বিস্ফোরণের পর ভারত-নেপাল সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফের পাশাপাশি স্থানীয় পুলিশকেও সতর্ক করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতায়াতকারী প্রত্যেককে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

রাজস্থানের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) রাজীব শর্মা রাজ্যের সব রেঞ্জ আইজি ও জেলা পুলিশ সুপারদের উচ্চ সতর্কতা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। সীমান্তবর্তী জেলা এবং সংবেদনশীল এলাকায় গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

দিল্লি পুলিশের কমিশনার জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা ট্রাফিক সিগনালের কাছে ধীরগতিতে চলা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। যাত্রীরা তখন গাড়ির ভেতরে ছিলেন।

দমকল বিভাগের উপপ্রধান একে মালিক জানান, সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকনায়ক হাসপাতালে আহতদের ভর্তি করা হলে সেখানে আটজনের মৃত্যু নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি অত্যন্ত জোরে হয়েছিল, মুহূর্তের মধ্যেই বিশাল আগুনের গোলা দেখা যায়। বর্তমানে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং অ্যান্টি-টেরর স্কোয়াড ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X