কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পরপর দুবার কামড়ালেই কুকুরের ‘যাবজ্জীবন’ কারাদণ্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে বেওয়ারিশ কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার। কোনো কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে। অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, নতুন এ আইনে কোনো পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি-রেবিজ টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ। শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্মনিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর ১০ দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে। তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে। একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে আটকে রাখা হবে।

উত্তরপ্রদেশের প্রধান সচিব অমৃত অভিজাত জানান, কুকুর সত্যিই অকারণে পথচারীকে কামড়াচ্ছে কি না তা নির্ধারণে তিন সদস্যের একটি কমিটি কাজ করবে। যে কমিটিতে একজন ভেটেরনারি চিকিৎসক, প্রাণী আচরণ বিশেষজ্ঞ ও পৌর করপোরেশনের কর্মকর্তা থাকবেন।

তবে কুকুরের এ যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে। কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবেই মিলবে মুক্তি। তবে শর্ত দেওয়া হয়েছে—প্রাণিকেন্দ্রে যেসব কুকুর সংরক্ষিত থাকবে, সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না। একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। তবেই দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুফ হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১০

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১২

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৩

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৪

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৫

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৬

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৭

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৮

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৯

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

২০
X