কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি থেকে ফেরার পথে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে গেলেন মোদি

মোদির সৌদিতে গমন পথ (বাঁয়ে) এবং ভারতে ফেরার পথ। ছবি : সংগৃহীত
মোদির সৌদিতে গমন পথ (বাঁয়ে) এবং ভারতে ফেরার পথ। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৩ এপ্রিল) সকালে তিনি দিল্লিতে পৌঁছান। এর আগে হামলার খবর পেয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) রাতেই রওনা হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

ফেরার পথে তিনি পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সৌদি আরব থেকে ফেরার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করেনি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার-২৪-এর ভিজ্যুয়ালে নিশ্চিত করা হয়েছে, মঙ্গলবার সকালে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করার সময় প্রধানমন্ত্রীর ভারতীয় বিমানবাহিনীর বোয়িং ৭৭৭-৩০০ বিমানটি পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। কিন্তু ফিরে আসার সময় এটি পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের বদলে বেশ দূর পথ বেছে নেয়।

ফেরার পথে মোদিকে বহন করা বিমানটি সরাসরি আরব সাগরের উপর দিয়ে উড়ে যায় এবং ভারতীয় উপদ্বীপ অতিক্রম করে গুজরাট হয়ে উত্তর দিকে ঘুরে দিল্লিতে ফিরে আসে। এই পথের ‍দূরত্ব বেশি হলেও পাকিস্তানের আকাশসীমা এড়াতে তা বেছে নেওয়া হয়।

রুট পরিবর্তন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, ভারতের নিরাপত্তা সংস্থাগুলো এই মুহূর্তে পাকিস্তান থেকে উদ্ভূত হুমকি সম্পর্কে সচেতন। প্রধানমন্ত্রী ও বিমানে থাকা প্রতিনিধিদলের নিরাপত্তার জন্য দেশে ফেরার পথে বিমানের পথ পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ হিসেবে দেখছেন ভারতীয় বিশ্লেষকরা।

মোদি ভোরে দিল্লির পালাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর তিনি তাৎক্ষণিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন।

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন। বৈঠকের শুরুতে মোদিকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X