কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আমার শিরায় রক্ত নয়, ফুটছে সিঁদুর : মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার শিরায় রক্ত নয়, সিঁদুর ফুটছে। তিনি বলেন, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র ২২ মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মোদি বলেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে মাত্র ২২ মিনিটের মধ্যে ভারত প্রতিশোধ নিয়েছে। এ সময়ে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের ৯টি বড় ঘাঁটি ধ্বংস করা হয়েছে। বিশ্ব ও দেশের শত্রুরা দেখেছে, যখন সিঁদুর বারুদে রূপান্তরিত হয়, তখন কী ঘটে। আমার রক্তে নয়, সিঁদুর টগবগ করছে।

সরকারি সূত্র জানিয়েছে, এই অভিযানে জঈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের মতো সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় ১০০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছিলেন।

মোদি বলেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাবদ্ধ। পেহেলগামে সন্ত্রাসীদের গুলি ১৪০ কোটি ভারতীয়ের হৃদয়ে আঘাত করেছে। আমরা সন্ত্রাসের কেন্দ্রে আঘাত করেছি। সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এবং আমাদের সশস্ত্র বাহিনী পাকিস্তানকে হাঁটু গেড়ে বসিয়েছে।

অপারেশন সিঁদুরের পর প্রথম জনসভায় মোদি পাঁচ বছর আগের বালাকোট বিমান হামলার পর রাজস্থান সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, রাজস্থানের এই বীরভূমি আমাদের শেখায় যে দেশ ও তার নাগরিকদের চেয়ে বড় কিছু নেই। ২২ এপ্রিল সন্ত্রাসীরা আমাদের বোনদের কপালের সিঁদুর মুছে ফেলতে চেয়েছিল। পেহেলগামে যে গুলি চলেছে, তা ১৪০ কোটি ভারতীয়ের হৃদয় ভেদ করেছে। এরপর সমগ্র দেশ একত্রিত হয়ে সন্ত্রাসীদের নির্মূল করার সংকল্প নিয়েছে।

তিনি আরও বলেন, এটি একটি সংযোগ, পাঁচ বছর আগে বালাকোটে বিমান হামলার পর আমার প্রথম জনসভা রাজস্থানের সীমান্তে হয়েছিল। এবারও অপারেশন সিঁদুরের পর আমার প্রথম জনসভা এই বীরভূমি রাজস্থানের বিকানে‌ আপনাদের মাঝে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X