কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি থেকে ফিরেই বিমানবন্দরে জরুরি বৈঠকে মোদি

বিমানবন্দরে জরুরি বৈঠক করছেন মোদি। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে জরুরি বৈঠক করছেন মোদি। ছবি : সংগৃহীত

সৌদি আরব থেকে ভারতে পৌঁছানোর পরপরই জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রটোকলের অজুহাতে কালক্ষেপণ না করে বিমানবন্দরেই বৈঠকটি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (২৩ এপ্রিল) সকালে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিমানবন্দরে বৈঠকে বসেছেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং অন্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এ সময় এস জয়শঙ্করকে বেশ উদ্বিগ্ন দেখা যায়।

বৈঠকের শুরুতে মোদিকে কাশ্মীর পরিস্থিতি ব্রিফ করেন কর্মকর্তারা। এ সময় তিনি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের জানানো হয়নি।

মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়। এতে ২৬ জন নিহত হয়েছেন। খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর সংক্ষিপ্ত করে রাতেই রওনা হওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে সফরের প্রথম দিন তিনি জেদ্দার আল সালাম প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কৌশলগত বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতেই দুই নেতা পহেলগামে ঘটে যাওয়া হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসবিরোধী ঐক্য ও সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

ভারতের রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, বৈঠকের শুরুতেই পহেলগামের ঘটনা উল্লেখ করা হয়। উভয় নেতা সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে হুমকি হিসেবে অভিহিত করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী মোদিকে আন্তরিক সমবেদনা জানান এবং এই সংকটময় সময়ে প্রয়োজনে ভারতের পাশে থাকার বার্তা দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X