কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০২:১৩ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকার তৈরি বন্দুকে কাশ্মীরে হামলা

কাশ্মীরে হামলা
ভারতীয় সেনাদের সতর্ক টহল। ছবি : সংগৃহীত

আমেরিকার তৈরি বন্দুক ব্যবহার করে ভারত নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে হামলা করেছে সন্ত্রাসীরা। প্রাথমিক তদন্তে এ তথ্য উঠে এসেছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতীয় সংস্থাগুলোর প্রাথমিক তদন্ত অনুসারে, সেনা স্টাইলের পোশাক পরা কমপক্ষে চারজন সন্ত্রাসী বৈসারান তৃণভূমিতে এসে পর্যটকদের ওপর হামলা করে। তারা আমেরিকান তৈরি এম-৪ কার্বাইন অ্যাসল্ট রাইফেল এবং একে-৪৭ দিয়ে গুলি চালায়।

মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ঘটনাস্থল থেকে প্রায় ৫০-৭০টি ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেসব ফরেনসিক করে বন্দুকের ধরন নিশ্চিত করেছে তদন্তকারীরা।

জানা গেছে, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে তদন্তটি জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কাছে হস্তান্তরের পরিকল্পনা করছে। এ ছাড়া দেশের আরও গোয়েন্দা সংস্থা ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্তে কাজ করছে।

একটি সূত্র জানিয়েছে, ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য রেকর্ড করার পর প্রাথমিক তদন্ত অনেকটা এগিয়েছে। ধারণা করা হচ্ছে, চারজন সন্ত্রাসীর মধ্যে দুজন বিদেশি নাগরিক। তাদের পরনে বিশেষ পোশাক ছিল।

সূত্রটি জানিয়েছে, দুজন সন্ত্রাসীর কাছে এম-৪ কার্বাইন অ্যাসল্ট রাইফেল ছিল। অন্য দুজনের কাছে একে-৪৭ ছিল। সবার কাছেই পর্যাপ্ত বুলেট ছিল।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে।

এরপর কাশ্মীরজুড়ে অভিযান শুরু করে ভারতীয় সেনারা। অভিযানের দ্বিতীয় দিনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতশাসিত কাশ্মীরের উধমপুরে এক সেনা (জওয়ান) নিহত হয়েছেন। এখনও গোলাগুলি চলছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থিদের মধ্যে সংঘর্ষে একজন জওয়ান নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর এ তথ্য জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X