কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে ব্যাপক গোলাগুলি চলছে, ভারতীয় সেনা নিহত

ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত
ভারতীয় সেনা। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযানের দ্বিতীয় দিনে প্রবল প্রতিরোধের মুখে পড়েছে তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভারতশাসিত কাশ্মীরের উধমপুরে এক সেনা (জওয়ান) নিহত হয়েছেন। এখনও গোলাগুলি চলছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের উধমপুরে নিরাপত্তা বাহিনী ও উগ্রপন্থিদের মধ্যে সংঘর্ষে একজন জওয়ান নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর এ তথ্য জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে সেনা ইউনিটটি বলেছে, ‘আমাদের একজন সাহসী সৈনিক সংঘর্ষে গুরুতর আহত হন এবং তাকে চিকিৎসা দেওয়া হলেও পরে তিনি মারা যান। সংঘর্ষ এখনও চলছে।’

তবে ওই পোস্টে উগ্রপন্থি বলতে কাদের বোঝানো হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে।

এদিকে এ ঘটনায় ভারতের প্রতিক্রিয়ায় দক্ষিণ এশিয়ায় আবারও যুদ্ধের শঙ্কা মাথাচাড়া দিয়ে উঠেছে। হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিলেও এখন পর্যন্ত দিল্লি কোনো প্রমাণ উপস্থাপন করেনি। কিন্তু ভারতের সেনাবাহিনী ও সরকারের কড়া পদক্ষেপে এ প্রশ্ন জোরালো হচ্ছে—এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ পর্যায়ে কি পারমাণবিক অস্ত্রের ব্যবহার পর্যন্ত গড়াতে পারে?

হামলার পর পরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কেবল সন্ত্রাসীদের নয়, তাদের পেছনের পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এরপর থেকেই সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্ত পারাপার, এমনকি ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণাও দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১০

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১১

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১২

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৩

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৪

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৫

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৬

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৭

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৮

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

২০
X