কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে হামলার ঘটনায় যুবকের সাহসিকতার ভিডিও ভাইরাল

সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়া যুবক। ছবি : সংগৃহীত
সাহসিকতার ভিডিও ছড়িয়ে পড়া যুবক। ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় এক যুবকের সাহসিকতার ভিডিও ভাইরাল হয়েছে। হামলার সময় ঝুঁকি জেনেও সাহসী পদক্ষেপের কারণে প্রশংসায় ভাসছেন এক যুবক।

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় এক ব্যক্তি গুলির শব্দের মধ্যে একজন কিশোরকে পিঠে তুলে নিয়ে বাইসারান উপত্যকা থেকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন। ভিডিওটি এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তবে নেটিজেনরা একে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে অনেকেই এই যুবকের সাহসিকতাকে ‘নায়কোচিত’ ও ‘মানবিকতার প্রকৃত উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।

একজন ব্যবহারকারী লেখেন, আমরা আমাদের অতিথিদের পাশে ছিলাম, আছি, এবং থাকবো- যাই ঘটুক না কেন। আরেকজন লেখেন, কাশ্মীরি ঘোড়াচালক একটি আহত ছেলেকে নিজের পিঠে করে নিয়ে যাচ্ছেন। এই বিভীষিকাময় মুহূর্তে মানবতা ও সহানুভূতির এমন নিখাদ উদাহরণ অন্ধকারের মাঝেও আলো দেখায়।

ভিডিওতে আহত কিশোরটিকে আতঙ্কিত অবস্থায় স্থানীয় যুবকের গায়ে আঁকড়ে থাকতে দেখা যায়, যখন তিনি দৌড়ে নিরাপদ স্থানের দিকে ছুটছেন। এই সাহসিকতাকে অনেকেই কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘কাশ্মীরিয়তের’ প্রতীক হিসেবে দেখছেন। ‘কাশ্মীরিয়ত’ শব্দটি কাশ্মীরি সংস্কৃতির সেই মূল্যবোধকে বোঝায়, যেখানে অতিথি সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।

প্রসঙ্গত, এই ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত জরুরি নিরাপত্তা কমিটির (সিসিএস) বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত পাকিস্তানকে ‘সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদদ দেওয়ার’ জন্য দায়ী করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X