কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে আবারও বন্দুকধারীদের গুলি

কাশ্মীরে পুলিশের একটি চেকপয়েন্ট। ছবি : সংগৃহীত
কাশ্মীরে পুলিশের একটি চেকপয়েন্ট। ছবি : সংগৃহীত

পেহেলগামে হামলার পর কাশ্মীরজুড়ে হাজার হাজার ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সব এলাকা। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপয়েন্ট। এরপরও সেখানে বন্দুকধারীদের গুলির ঘটনা ঘটেছে। কিন্তু তাদের শনাক্তে সেনাদের অনাগ্রহ জনমনে সন্দেহের সৃষ্টি করছে।

দ্য ওয়্যারের বরাতে আলজাজিরা জানিয়েছে, এবার নিজ বাড়ির বাইরে গুলিবিদ্ধ হয়ে আহত কাশ্মীরি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে কাশ্মীরের কুপওয়ারা জেলায় অজ্ঞাত বন্দুকধারীরা ৪৪ বছর বয়সী গুলাম রসুল মাগ্রেকে গুলি করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেন স্থানীয়রা। রোববার শ্রীনগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাগ্রেকে তার বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়। তারপর বাসভবনের বাইরে গুলি করা হয়।

জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য খুরশিদ আহমেদ শেখ রোববার সকালে মাগ্রেয়ের পরিবারের সাথে দেখা করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ঘটনাটি উপেক্ষা করায় তাকে এক হাত নেন তিনি।

শেখ বলেন, একজন মানুষ এবং একজন অন্ধ মায়ের একমাত্র ভরসাস্থলকে হত্যা করা হয়েছে। কিন্তু প্রশাসনের কেউ তাদের সাথে দেখা করার জন্য মাথা ঘামায়নি। আমি দুই ঘণ্টা ধরে এখানে আছি। কিন্তু কেউ আক্রমণকারীদের খুঁজে বের করতে আগ্রহী বলে মনে হচ্ছে না। তিনি কি (আবদুল্লাহ) এই বার্তা দিতে চাইছেন- কেবল পেহেলগামে হত্যাকাণ্ডই তার জন্য গুরুত্বপূর্ণ এবং একজন কাশ্মীরি নাগরিকের মৃত্যু গুরুত্বপূর্ণ নয়?

এদিকে ভারতের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন খালিস্তান আন্দোলনের নেতা। রোববার (২৭ এপ্রিল) এএফপির বরাতে এ তথ্য প্রচার করে জিওটিভি নিউজ।

খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন পাকিস্তানের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছেন, তারা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেবে না।

তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নুন স্পষ্টভাবে বলেন, পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণের পাশে আছি। আমরা ২০ মিলিয়ন শিখ ইটের প্রাচীরের মতো পাকিস্তানের পক্ষে দাঁড়াব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X