কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের প্রতি সংহতি জানাল ভারতের একটি গোষ্ঠী

ভারত পাকিস্তানের পতাকা হাতে এক ব্যক্তি। ছবি : সংগৃহীত
ভারত পাকিস্তানের পতাকা হাতে এক ব্যক্তি। ছবি : সংগৃহীত

ভারতের উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন খালিস্তান আন্দোলনের নেতা। রোববার (২৭ এপ্রিল) এএফপির বরাতে এ তথ্য প্রচার করে জিওটিভি নিউজ।

খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুন পাকিস্তানের সাথে একাত্মতা প্রকাশ করে বলেছেন, তারা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেবে না।

তিনি বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তানে আক্রমণ করতে দেব না। পান্নুন স্পষ্টভাবে বলেন, পাকিস্তানে আক্রমণ করার সাহস ভারতের নেই।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের জনগণের পাশে আছি। আমরা ২০ মিলিয়ন শিখ ইটের প্রাচীরের মতো পাকিস্তানের পক্ষে দাঁড়াব।

তিনি আরও বলেন, ভারতে সংখ্যালঘুদের বিশেষ করে শিখদের ওপর নিপীড়ন সবার কাছে স্পষ্ট। এখন ১৯৬৫ বা ১৯৭১ নয়; এখন ২০২৫ সাল। পাকিস্তান নামটিই পবিত্রতার প্রতীক। আমাদের ঐতিহ্য- আমরা কখনও আক্রমণ শুরু করিনি। আমরা কখনও তা করব না।

পান্নুন সতর্ক করে বলেন, ‘যে কেউ আক্রমণ করবে সে বাঁচবে না — হোক ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি অথবা অমিত শাহ।’ মোদি, অজিত ডোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের আওতায় আনার হুংকার দেন তিনি।

তিনি আরও দাবি করেন, পেহেলগামে ভারত রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য হিন্দুদের হত্যা করেছে। এই আক্রমণের লক্ষ্য ছিল রাজনৈতিক ফায়দা এবং ভোট আদায় করা।

এদিকে ভারতীয় সেনা কর্তৃক কাশ্মীরিদের বাড়ি ধ্বংসের প্রতিবাদ জানিয়েছেন সর্বদলীয় হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুক। নিরীহ কাশ্মীরি পরিবারগুলোকে শাস্তি না দিতে তিনি নরেন্দ্র মোদির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

একই বার্তায় উমর ফারুক পেহেলগাম হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, এ ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা জরুরি।

এক্সে পোস্ট করা ওই বার্তায় তিনি আরও বলেন, পেহেলগামে হামলার পর নির্বিচারে কাশ্মীরিদের গ্রেপ্তার এবং সোশ্যাল মিডিয়ায় ঘরবাড়ি ভাঙার ভিডিওগুলো বিরক্তিকর এবং বেদনাদায়ক। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, নির্দোষ ভুক্তভোগীদের ন্যায়বিচারের অজুহাতে নিরীহ কাশ্মীরি পরিবারগুলোকে শাস্তি দেবেন না।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১০

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৩

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৪

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৫

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৬

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

১৭

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

১৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৯

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

২০
X