কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলগামী ভারতের সব ফ্লাইট বন্ধ

ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। ছবি : সংগৃহীত
ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত করেছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। সংস্থাটি বলছে, নিরাপত্তার স্বার্থে তারা আগামী ৬ মে পর্যন্ত ইসরায়েলগামী সব ফ্লাইট স্থগিত রাখবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পরপরই দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট AI139-কে গন্তব্য পরিবর্তন করে আবু ধাবিতে অবতরণ করানো হয়।

এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানায়, ৪ মে ২০২৫ তারিখে দিল্লি থেকে তেল আবিবগামী ফ্লাইট AI139 বেন গুরিয়ন বিমানবন্দরে ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপদভাবে আবু ধাবিতে অবতরণ করে। ফ্লাইটটি সেখান থেকে দিল্লিতে ফিরে আসবে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে ৬ মে পর্যন্ত তেল আবিবগামী সকল ফ্লাইট স্থগিত রাখা হবে।

সংস্থাটি আরও জানায়, ৪ থেকে ৬ মে-র মধ্যে যাদের বুকিং রয়েছে, তাদের জন্য একবারের ভ্রমণ ফি ছাড় বা সম্পূর্ণ রিফান্ডের সুযোগ দেওয়া হবে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। মাঠপর্যায়ের কর্মীরা যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সহায়তা করছেন।’

উল্লেখ্য, শনিবার সকালে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয়। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। হামলার পর সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ থাকলেও পরে তা পুনরায় চালু হয়েছে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘বেন গুরিয়ন বিমানবন্দর আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয়।’

উল্লেখ্য, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে, যার পেছনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শনের কথা বলছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১০

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১১

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১২

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৩

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৪

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৫

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৬

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৭

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৯

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

২০
X