শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে বাড়িতে রুটি খাওয়া নিয়ে সংঘর্ষে ২ কিশোর নিহত

রুটির পসরা। ছবি : সংগৃহীত
রুটির পসরা। ছবি : সংগৃহীত

বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন দুই কিশোর। দাওয়াতে আগে তন্দুরি রুটি খাওয়া নিয়ে তারা সংঘর্ষে জড়ান। এতে দুই কিশোরই নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তান্দুরি রুটি কে আগে পাবে – এই নিয়ে বিবাদে জড়ান দুই কিশোর। গত ৩ মে ভারতের উত্তর প্রদেশের আমেঠির এক গ্রামে অনুষ্ঠিত বিয়ের আসরে এ ঘটনা ঘটে। ১৭ ও ১৮ বছর বয়সী দুই তরুণের মধ্যে খাবার নিয়ে বিবাদ মারাত্মক রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবারের লাইনে দাঁড়ানো অবস্থায় রবি কুমার ওরফে কাল্লু (১৮) এবং আরেক কিশোর (১৭) তন্দুরি রুটি নিয়ে বাকবিতণ্ডা শুরু করে। কথাকাটাকাটি ধীরে ধীরে হাতাহাতি ও লাঠিপেটায় রূপ নিলে উভয়েই গুরুতর জখম হন। নাবালকটি ঘটনাস্থলেই মারা যান, আর কাল্লুকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিয়ের আয়োজক রামজীবন বর্মা সংবাদমাধ্যমকে বলেন, সবাই ব্যস্ত ছিলাম, এমন সময় কেউ এসে জানাল দু’জনের মধ্যে মারামারি হচ্ছে। আমরা ছুটে গেলে দেখি, দুই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। শুধু এক টুকরো রুটির জন্য এত বড় ট্র্যাজেডি!

গৈরিগঞ্জ সার্কেলের প্রধান কর্মকর্তা আখিলেশ বর্মা জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক অভিযোগপত্র (এফআইআর) দায়ের করা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে আইনিব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, সামান্য বিষয় নিয়ে উত্তেজনা বাড়ার ঘটনা এ অঞ্চলে নতুন নয়। তবে খাবারের লাইনে দাঁড়িয়ে এভাবে প্রাণহানির ঘটনা অভূতপূর্ব। গত কয়েক বছরে উত্তরপ্রদেশে সামাজিক অনুষ্ঠানে ছোটখাটো বিবাদে হত্যা বা জখমের বেশ কয়েকটি ঘটনা রেকর্ড হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১০

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১১

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১২

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৩

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৪

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৫

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৬

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৭

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৮

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৯

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

২০
X