কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১১:৫২ এএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে যৌথ অভিযানে নিহত ৫ সন্ত্রাসী

কাশ্মীরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান।
কাশ্মীরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

জম্মু কাশ্মীরের কুয়াপাড়ায় নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ সন্ত্রাসীকে হত্যা করেছে।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী উত্তর কাশ্মীরের জুমাগান্ডের নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় যৌথ অভিযান চালায়।

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল বিজয় কুমার টুইটারে বলেন, ‘৫ জন বিদেশি সন্ত্রাসীকে সম্মুখযুদ্ধে হত্যা করা হয়েছে। পুরো এলাকায় তল্লাশি চলছে।’

কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে চলমান তৎপরতার অংশ পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ অভিযান।

এ ঘটনার একদিন আগে পুঞ্চ সেক্টরে সেনা অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১০

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১১

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১২

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৩

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৪

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

১৫

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

১৬

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

১৭

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৮

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

১৯

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

২০
X