কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানকে সমর্থন

মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ঘরুয়ানে অবস্থিত চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাজ্যসভার সদস্য সৎনাম সিংহ সন্দু এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুরস্ক ও আজারবাইজানের তরফে পাকিস্তানের প্রতি যে সমর্থন এসেছে, তা ভারতের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আমরা ওই দুই দেশের সব শিক্ষাগত চুক্তি বাতিল করেছি।

তিনি ভারতীয় শিক্ষার্থীদের অনুরোধ করেন যেন তারা তুরস্ক বা আজারবাইজানে উচ্চশিক্ষার জন্য না যান এবং বরং ‘ভারতবান্ধব’ দেশগুলোর শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেন।

চুক্তি বাতিল হওয়া এই ২৩টি সমঝোতা স্মারকের আওতায় ছিল শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও শিক্ষক-শিক্ষিকা বিনিময় কার্যক্রম।

উল্লেখ্য, পেহেলগাম হামলার পর পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়েছে আজারবাইজান ও তুরস্ক। তুরস্ক আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানানো পাকিস্তানের দাবিকে সমর্থন করে, আর আজারবাইজান ভারত-পাকিস্তান উত্তেজনায় ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল ঢাকাস্থ দূতাবাস

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

গৃহকর্মীকে হত্যা, স্ত্রীসহ পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রিমান্ডে

বিশ্বকাপের মাঝে অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

১০

‘এই লড়াইয়ে যদি আপনাদের পতন হয়, আমাদের কিছু করার থাকবে না’

১১

জুলাই-আগস্টের বিচারে ধীরগতি, আলামত নষ্ট হতে পারে : শিশির মনির

১২

আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান 

১৩

বিশ্বকাপের মঞ্চে ছেলের জোড়া গোল দেখে কাঁদলেন মা

১৪

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

১৫

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

১৬

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

১৭

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

১৮

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

১৯

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

২০
X