কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আলোচনায় কর্নেল সোফিয়ার যমজ বোন ড. শায়না

কর্নেল সোফিয়া কুরেশি ও তার যমজ বোন—ড. শায়না সুনসারা। ছবি : সংগৃহীত
কর্নেল সোফিয়া কুরেশি ও তার যমজ বোন—ড. শায়না সুনসারা। ছবি : সংগৃহীত

ভারতের আলোচিত ‘অপারেশন সিঁদুর’-এর পর কর্নেল সোফিয়া কুরেশি হয়ে ওঠেন অন্যতম পরিচিত মুখ। পাকিস্তানে এই অভিযানের পর ভারতীয় জনগণের সামনে এর বিস্তারিত তুলে ধরার দায়িত্বও দেওয়া হয় তাকে। এবার আলোচনায় উঠে এসেছেন কর্নেল কুরেশির যমজ বোন—ড. শায়না সুনসারা, যিনি তার বোনের মতোই বহুমুখী প্রতিভার অধিকারী।

গুজরাটের ভাদোদারার একটি সামরিক পরিবারে জন্ম নেওয়া কর্নেল সোফিয়া ও ড. শায়না দুই বোনই নিজ নিজ ক্ষেত্রে অনন্য। শায়না শুধু একজন মা বা অর্থনীতিবিদই নন, তিনি একাধারে সেনাবাহিনীর সাবেক ক্যাডেট, ফ্যাশন ডিজাইনার এবং পরিবেশবিদ। ভাদোদারায় তাকে অনেকেই ‘ওয়ান্ডার ওমেন’ বলে অভিহিত করেন।

মডেলিং ও সুন্দরী প্রতিযোগিতার মঞ্চেও তিনি ছিলেন দারুণ সফল—জয় করেছেন মিস গুজরাট, মিস ইন্ডিয়া আর্থ ২০১৭ এবং মিস ইউনাইটেড নেশন্স ২০১৮-এর খেতাব। রাইফেল শুটিংয়ে স্বর্ণপদক অর্জনকারী এই নারী ভারতের রাষ্ট্রপতির হাত থেকেও সম্মাননা গ্রহণ করেছেন। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অসাধারণ অবদানের জন্য ২০১৮ সালে তাকে দেওয়া হয় দাদা সাহেব ফালকে পুরস্কার।

পরিবেশের প্রতি ভালোবাসা থেকে গুজরাটে তিনি এক লাখ গাছ রোপণ করে আলোচনায় আসেন। তার বোন কর্নেল সোফিয়াকে ‘অপারেশন সিঁদুর’-এর প্রেস ব্রিফিংয়ে পাঠানো হবে—এ কথা আগে থেকেই জানতেন শায়না ও তাদের পরিবার। এখন সেই মুহূর্তটিকে গর্বের বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘এটা শুধু আমাদের পরিবারের নয়, বরং সমগ্র ভারতের গর্ব।’

প্রসঙ্গত, কর্নেল সোফিয়া ২০১৬ সালে প্রথম নারী অফিসার হিসেবে একটি বহুজাতিক সামরিক মহড়ার নেতৃত্ব দেন। তার সামরিক ক্যারিয়ার শুরু ১৯৯৯ সালে, ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব সিগন্যালে যোগদানের মাধ্যমে। তিনি ১৯৯৭ সালে মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

বর্তমানে কর্নেল সোফিয়া ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রিতে কর্মরত। তার স্বামীও সেনাবাহিনীর একজন সদস্য। তিনি ভারতের প্রথম নারী অফিসার হিসেবে কোনো সামরিক কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। তাদের পিতাও সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং চাচা ছিলেন বিএসএফের অংশ। বলাই যায়, দেশসেবার আদর্শই এই পরিবারের রক্তে প্রবাহিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১০

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১১

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১২

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৩

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৪

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৫

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৬

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৭

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৮

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

২০
X