সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান

সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে বালু-পাথর লুট ঠেকাতে বিজিবির অভিযান। ছবি : সংগৃহীত

সিলেটের সাদা পাথর এলাকায় লুটপাটের ঘটনার পর সতর্ক অবস্থানে রয়েছে সুনামগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ আগস্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ সদর ও তাহিরপুরের সীমান্ত এলাকায় বালু ও পাথর লুট ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানের নেতৃত্ব দেন সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির। তিনি বলেন, ‘সুনামগঞ্জে ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি চলমান বিশেষ অভিযান চালানো হচ্ছে যাতে করে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পণ্য চোরাচালান বা প্রাকৃতিক সম্পদ লুটপাটের ঘটনা না ঘটে।’

তিনি আরও বলেন, বিশেষ নজরদারির আওতায় রয়েছে তাহিরপুরের যাদুকাটা নদী, সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদী এবং দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বালু ও পাথরের মহাল। পর্যটনকেন্দ্রগুলো রক্ষায়ও বিজিবি তৎপর রয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত অভিযানে প্রায় ৪৬ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য ও চোরাচালান পথে আনা গরু আটক করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে দেড়শ থেকে ৩০০ গজ পর্যন্ত এলাকাজুড়ে নিয়মিত টহল এবং নজরদারি চালানো হচ্ছে।

তবে সীমান্ত এলাকায় জনবল সংকটের কথা জানিয়ে অধিনায়ক বলেন, ‘প্রতিদিন প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকায় মাত্র ২০ জন বিজিবি সদস্য টহল দেন। সীমিত জনবল সত্ত্বেও সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা দিয়ে কাজ করে যাচ্ছেন।’

বিজিবি জানায়, এখনো পর্যন্ত সুনামগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X