কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

নিজের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার

ভারতীয় বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত
ভারতীয় বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। এ হামলার পর এবার অঞ্চলটিকে নিজের অস্ত্রের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।

রোববার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে একটি চৌকিতে রোববার এক সেনা সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী এই সৈনিক তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন এবং সীমান্ত চৌকি সরোজে প্রহরীর দায়িত্বে ছিলেন। তার সার্ভিস রাইফেল থেকে ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এনডিটিভি জানিয়েছে, রোববার বিকাল সাড়ে ৪টা এ ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে কেন তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন, তা এখনো জানা যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় তার সহকর্মী এবং পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১১

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১২

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৩

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৬

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৯

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

২০
X