কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বোমা আতঙ্কে যাত্রীদের নামিয়ে দিল বিমান

এয়ার ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত
এয়ার ইন্ডিগোর একটি বিমান। ছবি : সংগৃহীত

বিমানে বোমা আতঙ্কে যাত্রীদের নামিয়ে দিয়েছে ভারতের একটি বিমান পরিচালনা সংস্থা। সোমবার (২৮ আগস্ট) যাত্রার শুরু আগমুহূর্তে একটি ফোনকলে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়লে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে একটি ফোনকলে এ বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময়ে বিমানটি কচি বিমানবন্দর থেকে বেঙ্গালুরু যাত্রার জন্য রানওয়ের দিকে যাচ্ছিল।

সংবাদমাধ্যম জানিয়েছে, খবর পেয়ে যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এবং বিমানটিকে পরীক্ষার জন্য আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়।

রাজ্য পুলিশ জানিয়েছে, খবর পেয়ে নিরাপত্তা বিভাগ পুলিশ ও বোম্ব স্কোয়াডকে ডেকে নিয়েছে। এ সময়ে বিমানটিতে ১৩৮ জন যাত্রী ও এক শিশু ছিলেন।

পিটিআই জানিয়েছে, খবর পেয়ে প্রথমে যাত্রীদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ব্যাগ ও মালামাল পুনরায় স্ক্যান করা হয়। তবে অনুসন্ধানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অনুসন্ধান চলছে। এ ছাড়া ওই ইন্টারনেট ফোনকলের মূলসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, এর আগে গত ১৮ আগস্ট দিল্লি থেকে পুনেগামী একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিমানটি আট ঘণ্টা দেরিতে পুনরায় যাত্রা করে। যদিও ফোনকলটি পরে ভুয়া হিসেবে প্রমাণিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১০

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১১

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১২

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৩

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৪

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৫

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৭

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৯

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

২০
X