কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম শ্রেণি থেকেই সামরিক প্রশিক্ষণ চালু করছে ভারতের একটি রাজ্য

ভারতের একটি স্কুলে শিশুদের সকালের প্যারেড। ছবি: সংগৃহীত
ভারতের একটি স্কুলে শিশুদের সকালের প্যারেড। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য প্রাথমিক সামরিক প্রশিক্ষণ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দাদা ভুঁসে সোমবার (২ জুন) এই ঘোষণা দেন।

তিনি জানান, এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা এবং দৈনন্দিন শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী ভুঁসে বলেন, প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে তারা দেশের প্রতি ভালোবাসা অনুভব করবে এবং শারীরিকভাবে সক্রিয় থাকার পাশাপাশি শৃঙ্খলার চর্চা করতে শিখবে, যা তাদের সারাজীবনের জন্য উপকারে আসবে।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নে অবসরপ্রাপ্ত প্রায় ২.৫ লাখ সৈনিকের সহযোগিতা নেওয়া হবে। সেইসঙ্গে এনসিসি, স্কাউট-গাইড এবং ক্রীড়া শিক্ষকরাও এ প্রকল্পে যুক্ত থাকবেন বলে জানান মন্ত্রী।

এই উদ্যোগের প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ইতিবাচক সাড়া দিয়েছেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এই পরিকল্পনা বিশেষ তাৎপর্য বহন করে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ পরিচালনা করে। একই সময়ে সারা দেশে ‘অপারেশন অভ্যাস’-এর অধীনে একটি জাতীয় মহড়া অনুষ্ঠিত হয়।

৩১ মে সীমান্তবর্তী রাজ্যগুলোতে ‘অপারেশন শিল্ড’ এর আওতায় দ্বিতীয় দফায় মহড়া চালানো হয়। এই মহড়াগুলোর মূল লক্ষ্য ছিল সম্ভাব্য শত্রু হামলা মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।

জাতীয় নিরাপত্তা জোরদারে এই সামরিক প্রশিক্ষণ কার্যক্রম একটি নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X