কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ ভারতে ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমান ঘিরে রহস্য

ভারতের বিমানবন্দরে অবতরণ করা এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
ভারতের বিমানবন্দরে অবতরণ করা এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ভারতের একটি বিমানবন্দরে হঠাৎ ব্রিটেনের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানের অবতরণ ঘিরে দানা বেঁধেছে রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও এ নিয়ে তৈরি হয়েছে আলোচনা। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত জ্বালানি স্বল্পতার কারণে বিমানটি জরুরি অবতরণ করে।

শনিবার (১৫ জুন) রাতে যুদ্ধবিমানটি কেরালার থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

জানা গেছে, ওইদিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যুদ্ধবিমানটি বিমানবন্দরে অবতরণ করে। এটি একটি ব্রিটিশ বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল। অ্যারাবিয়ান সাগরের উপর মিশনের সময় জ্বালানি সংকটে পড়ায় এই সিদ্ধান্ত নেন পাইলট।

এনডিটিভি জানিয়েছে, যুদ্ধবিমানটি ব্রিটেনের যুদ্ধজাহাজ এইচএমএস প্রিন্স অফ ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন ছিল। ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শেষ করে ফিরছিল সেটি। তবে সমুদ্রে বিরূপ আবহাওয়ার কারণে ক্যারিয়ারে অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখনই জ্বালানি ফুরিয়ে আসায় বিমানটি ভারতের আকাশসীমায় জরুরি অবতরণের অনুরোধ জানায়।

পিটিআইয়ের একটি সূত্র জানিয়েছে, জ্বালানির সংকট দেখা দেওয়ার পর পাইলট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবতরণের অনুমতি চান। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে বিমানটির নিরাপদ অবতরণ নিশ্চিত করে এবং জরুরি অবস্থা জারি করে।

বর্তমানে যুদ্ধবিমানটি তিরুবনন্তপুরম বিমানবন্দরের নিরাপদ এলাকায় পার্ক করে রাখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন পেলেই বিমানটিতে পুনরায় জ্বালানি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X