বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

২১ কিলোমিটার দৌড়ে মনোনয়ন জমা দিলেন তিনি

২১ কিলোমিটার দৌড়ে মনোনয়ন জমা দিয়েছেন স্মরণ সুব্বা। ছবি : সংগৃহীত
২১ কিলোমিটার দৌড়ে মনোনয়ন জমা দিয়েছেন স্মরণ সুব্বা। ছবি : সংগৃহীত

ভারতে প্রতি বছর লাখও মানুষ ভিড় করেন পাহাড় দেখতে। তবে পাহাড়ে থাকা মানুষের কাছে এখনো সেভাবে পৌঁছায়নি উন্নয়ন। বরং বেড়েছে দূষণ, নেই যোগাযোগের ভালো ব্যবস্থা। হাসপাতালে অসুস্থ রোগীকে নিতেও পড়তে হয় বিরাট সমস্যায়। এসব সমস্যার বার্তা পৌঁছে দিতেই অভিনব পন্থা বেছে নিলেন এক ব্যক্তি। পঞ্চায়েত ভোটে লড়ছেন তিনি। আর এ ভোটে অংশ নিতেই ২১ কিলোমিটার দৌঁড়ে বিডিও অফিসে মনোনয়ন জমা দিলেন তিনি।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্মরণ সুব্বা নামের এই ব্যক্তি সাবেক সেনা সদস্য। পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ের জোড়বাংলো সুখিয়াপোখরি মহকুমার সোনাদা গ্রাম পঞ্চায়েতের টুমসং খাসমহলের বাসিন্দা তিনি। বর্তমানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন স্মরণ। তবে তার নেশা অ্যাথলেটিকস।

মনোনয়ন জমা দিতে গত বুধবার ভোর ৪টার দিকে বাড়ি থেকে দৌড় শুরু করেন স্মরণ। পরে জোড়বাংলো-সুখিয়াপোখারিতে বিডিও অফিসে পৌঁছান সকাল ৮টার দিকে। তবে সকাল ১০টার আগে খোলা হয় না বিডিও অফিস। তাই তাকে অপেক্ষা করতে হয় প্রায় দুই ঘণ্টা। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন স্মরণ।

স্মরণ বলেন, ‘গাড়িতে করে গিয়ে সহজেই মনোনয়নপত্র জমা দিতে পারতাম। তবে, একটি বার্তা দিতে চাচ্ছিলাম আমি। প্রতিদিন ব্যাপক যানজটে পড়ছে পাহাড়। আমরা গাড়ির ব্যবহার যতটা কমাতে পারি, সেই চেষ্টা করতে হবে। যদি কম দূরত্বের রাস্তা অতিক্রম করতে হয়, সেটা হেঁটেও যাওয়া হয়। সেভাবে আমরা দূষণ কমিয়ে আনতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমি যেখানে থাকি, সেখানে রাস্তা বলতে তেমন কিছু নেই। যেহেতু গ্রামের মধ্যে গাড়ি ঢুকতে পারে না, তাই কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে অনেক সমস্যা হয়। অসুস্থদের নিয়ে মূল রাস্তায় যেতে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ।’

রাজনৈতিক দলগুলোর উদাসীনতার কথা উল্লেখ করে স্মরণ বলেন, ‘আমাদের গ্রাম নিয়ে চিন্তা নেই কোনো রাজনৈতিক দলের। যোগাযোগের সমস্যাও অনেক। কয়েক দশক এভাবে কাটলেও সমাধান হয়নি। সে কারণে আমি দৌড়ে মনোনয়ন জমা দিলাম। গ্রামের প্রতিনিধি হয়ে গ্রামের ও পাহাড়ের সমস্যার সমাধান করতে চাই। সেজন্যেই কোনো রাজনৈতিক দলের হয়ে লড়ছি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X