কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৪ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদের পর সূর্যের উদ্দেশে যাত্রা করল ভারতীয় মহাকাশযান

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে আদিত্য-এল ১ উৎক্ষেপণ করা হয়েছে। ছবি : সংগৃহীত
শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে আদিত্য-এল ১ উৎক্ষেপণ করা হয়েছে। ছবি : সংগৃহীত

চাঁদের বুকে সফলভাবে অবতরণের পর আজ শনিবার (২ সেপ্টেম্বর) সূর্যের উদ্দেশে মহাকাশযান আদিত্য-এল ১ উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের মতো সফলভাবে চন্দ্রযান পাঠানোর কয়েক দিন পরই সূর্যের দিকে নজর দিয়েছে ভারত।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আদিত্য-এল ১ নামের মহাকাশযানটি আজ ভারতীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এটিকে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী এল-১ পয়েন্টে একটি কক্ষপথে স্থাপন করা হবে। এই পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার, যা পৃথিবী ও সূর্যের দূরত্বের এক ভাগ। আর এই দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানটির চার মাস সময় লাগবে।

ইসরো জানিয়েছে, একবার মহাকাশযানটি উড্ডয়ন করলে এল-১ পয়েন্টের দিকে উৎক্ষেপণের আগে বেশ কয়েকবার পৃথিবীর চারপাশে প্রদিক্ষণ করবে।

সংস্থাটি বলছে, এই কক্ষপথের সুবিধা হলো, সেখান থেকে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সব সময় সূর্যের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে। এ ছাড়া মহাকাশের পরিবেশের ওপর সূর্যের প্রভাব সম্পর্কেও জানতে পারবে মানুষ।

এবারের সূর্য অভিযানে কত টাকা খরচ হচ্ছে সে সম্পর্কে কিছু জানায়নি ভারতীয় মহাকাশ সংস্থা। তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এবারের মিশনে ৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার খরচ হবে।

গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে মাটিতে সফলভাবে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩। এর আগে এ অঞ্চলের বিষয়ে অজানা ছিল মানুষের। তবে এটি সেখানে সফলভাবে অবতরণ করায় গবেষণায় নতুন দ্বার খুলবে বলে আশা ভারতীয় বিজ্ঞানীদের।

এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশযান চাঁদের মাটি স্পর্শ করেছে। গত মাসে এ তালিকায় চতুর্থ দেশ হিসেবে নিজেদের নাম যোগ করেছে ভারত। আর এবার আদিত্য-এল ১ অভিযান সফল হলে সূর্যে মহাকাশযান পাঠানো জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিজেদের নাম যুক্ত করতে পারবে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১০

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১১

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১২

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৩

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৪

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৫

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৬

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৭

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৮

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৯

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

২০
X