কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০৭ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আবর্জনার স্তূপে পোড়ানো হলো ভারতের পতাকা, ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (৫ জুলাই) রাতে পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনায় কংগ্রেস ও বিজেপি—দুই প্রধান রাজনৈতিক দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা পুলিশে লিখিত অভিযোগ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। বিবেক ত্রিপাঠী জানান, ঘটনাটি ঘটেছে ওয়ার্ড ৫০-এর অফিসের পাশে একটি নির্দিষ্ট জায়গায়, যেখানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই দেখা গেছে, একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে।

শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে বলে তিনি জানান।

এনডিটিভি আরও জানায়, ঘটনাটি ঘটেছে শহর পরিচালনা সংস্থার নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা (ভারতের জাতীয় পতাকা) আবর্জনার স্তূপের মধ্যে পুড়ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রশাসনের নজরে আসে।

ভিডিও লিংক : https://x.com/INCMP/status/1941569511213416617

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X