কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

অমিত শাহর মুখে হঠাৎ অবসরের কথা, জানালেন পরিকল্পনা

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত

অবসরের ভাবনা জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের ভাবনা জানান তিনি। এ সময় তিনি পরবর্তী জীবনের পরিকল্পনাও তুলে ধরেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অমিত শাহ বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, অবসর গ্রহণের পর বাকি জীবন বেদ, উপনিষদ এবং প্রাকৃতিক কৃষিকাজের জন্য উৎসর্গ করব। গুজরাট ও রাজস্থানের সমবায় কর্মী ও নারীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখনই অবসর নেব, তখনই আমার বাকি জীবন বেদ, উপনিষদ এবং প্রাকৃতিক কৃষিকাজের জন্য ব্যয় করব। প্রাকৃতিক কৃষি অনেক সুবিধা দেয়। সার দিয়ে গম খেলে ক্যানসার হয়। রক্তচাপ বৃদ্ধি পায় এবং সুগারের মতো সমস্যা দেখা দেয়। অন্যদিকে প্রাকৃতিক কৃষিকাজ করলে উৎপাদন বাড়ে। আমি আমার খামারে প্রাকৃতিক কৃষিকাজ করেছি। এতে উৎপাদন দেড় গুণ বেড়েছে।

আমিত শাহ বলেন, প্রাকৃতিক কৃষিকাজে এক ফোঁটাও পানি নষ্ট হয় না। রাসায়নিক সার দিলে ফনেক স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। কিন্তু প্রাকৃতিক কৃষিকাজ শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ে সমবায়মন্ত্রী হতে পেরে আমি বেশি খুশি। যেদিন আমাকে সমবায়মন্ত্রী করা হয়েছিল, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে এটি স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়েও বড় পদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১০

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১১

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১২

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৩

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৪

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৫

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৬

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৮

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৯

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

২০
X