কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বাংলাদেশিসহ ২৫ ভুয়া ‘সাধু’ আটক

আটক ‘ভুয়া’ সাধু। ছবি : সংগৃহীত
আটক ‘ভুয়া’ সাধু। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সাধুবেশে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্যের রাজধানী দেহরাদুনে ‘অপারেশন কালনেমি’ নামের একটি বিশেষ অভিযানের আওতায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে শুরু হওয়া এই অভিযানটির মূল উদ্দেশ্য হলো—ধর্মের নাম ব্যবহার করে প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করা।

গ্রেপ্তারকৃতদের কারও কাছেই ধর্ম বা জ্যোতিষশাস্ত্রসংক্রান্ত কোনো সঠিক জ্ঞান কিংবা বৈধ নথিপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

খবরে বলা হয়, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। যার নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

বাকি অভিযুক্তরা ভারতের বিভিন্ন রাজ্য—যেমন উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামের বাসিন্দা। তাদের অতীত রেকর্ড ও পরিচয়পত্র খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের ধারণা, এসব ব্যক্তি সাধুবেশে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন। প্রশাসন জানিয়েছে, জনআস্থার অপব্যবহারকারী এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ধরনের ভুয়া সাধু বা সন্দেহজনক ধর্মীয় ব্যক্তিত্বকে কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে অনুরোধ জানিয়েছে দেহরাদুন পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X