কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ওড়িশায় দুই ঘণ্টায় ৬১ হাজার বার বজ্রপাত

ভারতের ওড়িশায় ২ ঘণ্টার কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাত হয়েছে। ছবি : সংগৃহীত
ভারতের ওড়িশায় ২ ঘণ্টার কম সময়ে ৬১ হাজার বার বজ্রপাত হয়েছে। ছবি : সংগৃহীত

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওড়িশায় দুই ঘণ্টার মধ্যে ৬১ হাজার বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে বজ্রপাতের কবলে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় সময় গত শনিবার এই বজ্রপাতের ঘটনা ঘটে।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানায়, ওড়িশায় ৭ সেপ্টেম্বর পর্যন্ত চরম আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। আরও বজ্রপাত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে সক্রিয় একটি ঘূর্ণিঝড় সঞ্চালন পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে ওড়িশাজুড়ে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। সপ্তাহের শেষের দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।

নিহতের মধ্যে ৪ জন খুরদা জেলার, ২ জন বালাঙ্গির এবং আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর ও পুরীর ১ জন করে মারা গেছেন। এ ছাড়া গজপতি ও কান্ধমাল জেলায় বজ্রপাতে আটটি গবাদিপশু মারা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X