কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দর। ছবি : সংগৃহীত
নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ভারতের বিমানবন্দরে কাচের দেয়াল ভাঙচুরের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, ২৫ বছর বয়সী বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল নারায়ণগঞ্জের বাসিন্দা। ঘটনার দিন বিকেলে ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে পৌঁছান। তার ঢাকাগামী সংযোগকারী ফ্লাইটে ওঠার কথা ছিল। তাই তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে অপেক্ষা করছিলেন।

আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করার সময় আশরাফুল হঠাৎ টার্মিনালের কাচের দেয়াল ভেঙে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর তাকে আটক করা হয়।

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় আশরাফুল বেশ কয়েকটি অসঙ্গত মন্তব্য করেন বলে জানা গেছে। যা তার মানসিক অবস্থা এবং উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ জাগিয়ে তোলে।

পরে নিরাপত্তা কর্মীরা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। সেই সন্ধ্যায় বিধান নগর পুলিশ অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখায়।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আশরাফুল সিঙ্গাপুরে বসবাস এবং সেখানে কাজ করেন। তার ওই কাণ্ডের কারণ নির্ধারণের জন্য আরও তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X