কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

গোপনে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে ঘুমিয়ে পড়েন প্রেমিক, অতঃপর...

ধরা পড়ার পর। ছবি : ভিডিও থেকে নেওয়া
ধরা পড়ার পর। ছবি : ভিডিও থেকে নেওয়া

অন্ধকার রাতে চুপিচুপি প্রেমিকার ঘরে ঢুকে ঘুমিয়ে পড়েছিলেন এক তরুণ। তবে ঘুম থেকে উঠে নিজেকে যে অবস্থায় দেখলেন, তা তিনি স্বপ্নেও কল্পনা করেননি। ভাইরাল এই ঘটনা ঘটেছে ভারতে।

জানা গেছে, রাতের অন্ধকারে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই তরুণ। এক পর্যায়ে বান্ধবীর ঘরেই ঘুমিয়ে পড়েন তিনি। কিন্তু পর দিন সকালে বাধে বিপত্তি। বান্ধবীর পরিবারের সদস্যদের কাছে তিনি হাতেনাতে ধরা পড়ে যান। গ্রামেও জানাজানি হয়ে যায়।

মেয়েটির পরিবার গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে পাঠান। ঠিক হয়, ওই তরুণ এবং তার বান্ধবীর বিয়ে দেওয়া হবে। তরুণ প্রথমে রাজি না হলেও চাপের মুখে নতিস্বীকার করেন। বিয়ে হয় তাদের।

তবে ঘটনাটি অন্যদিকে মোড় নেয়, যখন আরেকটি ফলোআপ ভিডিওতে যুবককে বলতে শোনা যায়, তার পরিবার এই বিয়ে মেনে না নিলেও তিনি তার স্ত্রীকে নিয়ে থাকবেন।

তিনি বলেন, তিনি যেখানেই থাকেন না কেন, তার স্ত্রীকে তার সঙ্গে রাখবেন।

ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। অনেকে এ ঘটনাকে রাতের অপ্রয়োজনীয় দুঃসাহসিকতার ফল হিসেবে দেখছেন। আবার অনেকে দেখছেন ভালোবাসার জয় হিসেবে।

বিস্তারিত দেখুন ভিডিওতে...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

আপত্তিকর ভিডিও, নারী প্যানেল চেয়ারম্যানকে অব্যাহতি

১০

নাঈমকে হেনস্থা, প্রতিবাদে সরব সতীর্থরা

১১

ধর্ষণ মামলায় শিবিরের সেই কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

১২

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

১৩

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১৫

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

১৬

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

১৭

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

১৮

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

১৯

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

২০
X