কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৮:০৪ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণে’ নিহত বেড়ে ৩৮, আহত শতাধিক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সেখানে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হঠাৎ ভারী মেঘ জমে কোনো জায়গায় খুবই অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হলে সেটিকে ‘মেঘ বিস্ফোরণ’ বলা হয়। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। মেঘ বিস্ফোরণ হলে আক্রান্ত স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। যেটির পানি নিম্নাঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ৩৮ জন নিহত হওয়ার পাশাপাশি শতাধিক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় এক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে ৩৮ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ সংখ্যা বাড়তে পারে।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, সেখানকার খবর মর্মান্তিক। তিনি জানিয়েছেন, মেঘ বিস্ফোরণের ঘটনা ঘটে কিস্তওয়ার বিভাগে।

কিস্তওয়ারের একটি হাসপাতালে অনেকে জড়ো হয়েছেন। সেখানে হতাহতদের আনা হচ্ছে।

অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধারকারীর ব্যাপক সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। গত কয়েকদিনের ঝড়ে এমনিতেই রাস্তাঘাট খারাপ ছিল। যেখানে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে সেখান থেকে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার দূর।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই এলাকায় প্রয়োজনীয় সব সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট দেশটির উত্তরাখণ্ডের হিমালয় শহর ধারালিতে মেঘ বিস্ফোরণে একইরকম পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে অন্তত ৭০ জন মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়। যদিও দেশটির সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা জানায়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোণায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X