কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

বেতন পাওয়ার পাঁচ মিনিট পরই চাকরি ছাড়লেন কর্মী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতে এক মানবসম্পদ (এইচআর) কর্মকর্তার লিংকডইন পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছে। পোস্টে তিনি জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত এক কর্মী বেতন পাওয়ার মাত্র পাঁচ মিনিট পরই পদত্যাগপত্র জমা দিয়েছেন। সকাল ১০টায় তার বেতন অ্যাকাউন্টে জমা হয়, আর ১০টা ৫ মিনিটেই ই-মেইলে পদত্যাগপত্র আসে।

এইচআর কর্মকর্তার দাবি, নতুন কর্মীর জন্য কোম্পানি প্রচুর সময় ও অর্থ ব্যয় করেছে। অনবোর্ডিং, নথিপত্র যাচাই থেকে শুরু করে কয়েক সপ্তাহের প্রশিক্ষণ- সব কিছুর পরও কর্মী বেতন হাতে পেয়েই চাকরি ছেড়ে দেওয়া নৈতিকতার পরিপন্থি।

তিনি অভিযোগ করেন, এই ধরনের হঠাৎ পদত্যাগ ইচ্ছাশক্তির অভাব, পরিণতিহীনতা এবং দায়িত্বহীনতার পরিচায়ক এবং যদি তারা মনে করেন কোনো পদ বা প্রতিষ্ঠান তাদের জন্য সঠিক নয় তাহলে কর্মীদের সততার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

আরও পড়ুন: মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

তিনি আরও যুক্তি দেন, কর্মী যদি থেকে যাওয়ার ইচ্ছা না রাখতেন, তবে আগেই জানাতে পারতেন বা অন্তত সম্মানজনকভাবে বিদায় নিতে পারতেন। তার মতে, ক্যারিয়ার গড়তে দরকার অধ্যবসায় ও অঙ্গীকার, কেবল বেতনের টানে চাকরি বদল নয়।

তবে পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেকেই কর্মীর পক্ষে কথা বলেছেন। তাদের মতে, বেতন কাজের বিনিময়, দয়া নয়- তাই বেতন পাওয়ার পর চাকরি ছেড়ে দেওয়া অনৈতিক নয়। অনেকে আরও বলেন, কোম্পানিগুলো নিজেরাও তো প্রায়ই বিনা নোটিশে কর্মীদের ছাঁটাই করে, কখনো আবার মাসের মাঝপথেই।

একজন মন্তব্য করেন, কর্মীরা সবসময় অভিযোগ জানাতে পারেন না। তাই অনেক সময় চুপচাপ বেতন নিয়ে বিদায় নেওয়াই সহজ সমাধান।

অন্যরা আবার এইচআর কর্মকর্তাকেই অপ্রফেশনাল বলেছেন- এমন অভ্যন্তরীণ বিষয় প্রকাশ্যে আনা তার অপরিপক্বতার প্রমাণ।

এমন বিতর্কিত পোস্টে কর্মক্ষেত্রের নৈতিকতা ও কর্মচারী-নিয়োগকর্তার দায়বদ্ধতা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X