কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ে হচ্ছে নারী-পুরুষের মধ্যে সুসম্পর্কের বন্ধন। তবে এখানে যখন বিষাদ নেমে আসে, তখন আসে দাম্পত্য কলহ। যদি স্বামী-স্ত্রীর মধ্যে বনিমনা না হয়, তবে পারিবারিকভাবে খোলামেলা আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করতে হবে। পাশাপাশি ঘনিষ্ঠ বন্ধু-বা কাছের মানুষের সহযোগিতায় নেওয়া যেতে পারে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেদের ব্যবহার।

দাম্পত্য কলহ এড়ানোর ৫টি উপায় নিচে আলোচনা করা হলো।

১. সমস্যাগুলো চিহ্নিত করুন : এই কাজটি জরুরি। কলহের সঠিক কারণ বা সমস্যাগুলো চিহ্নিত করুন। কলহ যখন তৈরি হয়েছে, সেটার একটাই অর্থ- কোথাও না কোথাও সমস্যা আছে। সেই সমস্যা পুষে রাখলে সমস্যা, কিছুদিন পর আবারও মাথা চাড়া দেবে। সঙ্গীর রাগ কমে গেলে সমস্যা নিয়ে দুজনে ঠান্ডা মাথায় আলোচনা করুন ও সমাধান করার চেষ্টা করুন।

২. প্রতিযোগিতা করবেন না : দাম্পত্য কোনো প্রতিযোগিতা নয় যে, এক পক্ষকে জিততে হবেই। আপনার কথাই থাকবে, আপনার কথাই শেষ কথা ইত্যাদি ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। দোষ যারই হোক, যে কোন এক পক্ষকে সন্ধি করার উদ্যোগ নিতেই হয়। পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবার আগে নিজেই হাত বাড়ান। দিনশেষে মানুষটি আপনার জীবনসঙ্গী। সমস্যা যতই বড় হোক, জীবনসঙ্গীর সঙ্গে কলহপূর্ণ সম্পর্ক তৈরি করা বোকামি।

৩. চোখের আড়াল হন : কলহের সময় কিছুক্ষণের জন্য চোখের আড়াল হয়ে যান। হয়তো অন্য রুমে গিয়ে বসে থাকলেন, কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়লেন, কিংবা বাইরে থেকে একটু ঘুরে এলেন। প্রচণ্ড রাগ বেশিক্ষণ ধরে রাখা মুশকিল। কিছুটা সময় দূরত্ব থাকলে রাগ কমে আসবে।

৪. রাগ নিয়ন্ত্রণ করুন : অনেক সময় সঙ্গী হয়তো রেগে গিয়ে কিছু বললেন, পাল্টা জবাব দিতে গিয়ে এক কথায় দুই কথায় কলহ শুরু হয়ে যায়। আপনার জীবনসঙ্গীকে আপনার নিজের চাইতে ভালো আর কেউ চেনে না। আর তাই, যখনই মনে হবে সঙ্গী কোনো একটা ব্যাপার নিয়ে বিষণ্ন বা রেগে গেছেন, আপনিও চট করে রেগে যাবেন না। তিনি যদি রাগ করে আপনাকে কিছু একটা বলেও বসেন, তবেও রাগ করবেন না। দুজনে একসঙ্গে রেগে গেলে পরিস্থিতি জটিল হয়ে যায়।

৫. কথা কম বলে শান্ত থাকুন : রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলেন, সব কথা ধরতে নেই। সব কথা ধরে কথার পিঠে কথা বলারও কোনো প্রয়োজন নেই। সঙ্গী রেগে গিয়ে কিছু বলছেন ভালো কথা, আপনি চুপ হয়ে শান্ত থাকুন। বেশিরভাগ ক্ষেত্রে যেকোনো এক পক্ষ চুপ থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X