চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

আদালতে আইনজীবীদের সঙ্গে বৃদ্ধ মফিজুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত
আদালতে আইনজীবীদের সঙ্গে বৃদ্ধ মফিজুল ইসলাম চৌধুরী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে ৭০ বছরের এক বৃদ্ধ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ ও সম্পত্তি দখলের হুমকি দিয়েছে তার ছেলে। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী বৃদ্ধ বাবা মফিজুল ইসলাম চৌধুরী আদালতে মামলা করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল মামলার শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, মফিজুল ইসলাম চৌধুরীর ছেলে সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭) দীর্ঘদিন ধরেই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছে। ২০১৭ সালে নির্যাতনের কারণে বাধ্য হয়ে বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার জমি ছেলের নামে রেজিস্ট্রি করতে হয়। পরে পাঁচ লাখ টাকা ধার নিয়েও তা ফেরত দেয়নি। সম্প্রতি আবার ঘরভিটা নিজের নামে রেজিস্ট্রি করতে চাপ দিয়েছে, না মানলে ২০ লাখ টাকা দাবি ও হুমকি দিয়েছে।

গত ৪ জুলাইয়ে অভিযুক্ত ছেলেটি তার বাবাকে শ্বাসরোধের মাধ্যমে হত্যাচেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে আসায় বৃদ্ধ প্রাণে বাঁচেন। তবে এখনো তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আইনজীবী জিয়া হাবিব আহসান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়স ও অসুস্থতার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন মফিজুল ইসলাম চৌধুরী। পিবিআইয়ের তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে। সমাজে কেউই নিজের সন্তান থেকে সুরক্ষা না পেয়ে এমন বিপদের মুখোমুখি হওয়া উচিত নয়।

ভুক্তভোগী বাবা মফিজুল ইসলাম কালবেলাকে বলেন, আমি শুধু চাই শান্তিতে বাঁচতে। আমার সন্তান যদি আমাকে রক্ষা না করে, তবে আমি কার কাছে যাব?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X