কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ছবি : সংগৃহীত
লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিলের বিচারমন্ত্রী রিকার্দো লেওয়ানডস্কির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগ করেছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা।

মঙ্গলবার (২৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এক ভাষণে ব্রাজিলের বিচারমন্ত্রীর ভিসা বাতিলের বিষয়টি জানান লুলা। তিনি বলেন, আমার সহকর্মী লেওয়ানডস্কির ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিয়েছে। আমি এবং আমার সরকার লেওয়ানডস্কির প্রতি সংহতি প্রকাশ করছি।

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। আবার লুলার বক্তব্যের প্রতিক্রিয়াও জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জইর বলসোনারো। তার বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে বিচার শুরু করেছে বর্তমান লুলার প্রশাসন। যুক্তরাষ্ট্র বিষয়টি সমর্থন করছে না। এ বিচার ঠেকাতে সিলভা নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে তারা। ধারণা করা হচ্ছে, বিচারমন্ত্রীর ভিসা বাতিলের এই পদক্ষেপ শাস্তিমূলক।

এদিকে সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ওপর পুলিশের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রসিকিউটররা। অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টে তার বিচারের শেষ ধাপ চলছে।

ওয়ার্কার্স পার্টির ককাস নেতা ডেপুটি লিন্ডবার্গ অভিযোগ করেন, বলসোনারোর ‘দেশত্যাগের সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে।

প্রসিকিউটরদের নোটে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, নিষেধাজ্ঞার অধীনে থাকা এই সাবেক নেতাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে।

ফেডারেল পুলিশ জানিয়েছে, বলসোনারো আদালতের শর্ত ভেঙে আসামিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সাও পাওলো ও রিও ডি জেনিরোর বিক্ষোভ সম্পর্কিত শত শত ভিডিও শেয়ার করেছেন।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X