সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৮ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুস সামাদ নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুস সামাদ নাটোর জেলার নলডাঙ্গা থানার ঠাকুর লক্ষ্মীকোল এলাকার মৃত হামেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় কয়েকজন শিশু খেলার ছলে আব্দুস সামাদের বাসায় যায়। কিছু সময় পর অন্য শিশুরা বেরিয়ে এলেও ভুক্তভোগী শিশু সেখানে থেকে যায়। পরে অভিযুক্ত সামাদ নিজেই শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেয়। এ সময় শিশুর মা সন্তানের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন এবং ঘটনার সত্যতা টের পান। ঘটনার পর অভিযুক্ত বৃদ্ধ গা-ঢাকা দেয়।

এদিকে স্থানীয় বাড়িওয়ালা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সোমবার (২৫ আগস্ট) রাতে মীমাংসা নামে আলোচনার চেষ্টা হয়। তবে সমাধান না হওয়ায় মঙ্গলবার বিষয়টি ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বৃদ্ধকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, শিশু ধর্ষণের অভিযোগে আটক আব্দুস সামাদকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X