কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন শুল্কে কঠোর অবস্থানে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন শুল্কের চাপ বাড়তে পারে, তবে ভারত তা সহ্য করবে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৫০ শতাংশ শুল্ক। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় রপ্তানি খাতে এটি বড় প্রভাব ফেলবে।

মোদি সোমবার আহমেদাবাদে এক অনুষ্ঠানে বলেন, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও পশুপালকদের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যত চাপই আসুক, ভারত তা মোকাবিলা করবে। কোনো ছাড় দেওয়া হবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর এই শুল্ক দ্বিগুণ করেছেন। এর মধ্যে রয়েছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক। বর্তমানে ভারতের এক-তৃতীয়াংশ তেল আসে রাশিয়া থেকে। সরবরাহকারী বদলাতে হলে দাম বাড়বে, না বদলালে রপ্তানি খাত সংকটে পড়বে।

ভারত ওয়াশিংটনের এ পদক্ষেপকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে। মোদি দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের সবার উচিত শুধু ভারতীয় পণ্য কেনা।’

বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক ভারতের শ্রমনির্ভর শিল্প যেমন বস্ত্র, রত্ন-অলংকার ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে বড় ধরনের ঝুঁকিতে ফেলবে। তথ্যসূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১০

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১১

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১২

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৩

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৪

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৬

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৭

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৮

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৯

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

২০
X